বয়ফ্রেন্ডের দেওয়া গিফট্, সুন্দর সুন্দর কথা , মন ভোলানো প্রশংসা ইত্যাদিতে ভূলে তারা বাড়ী থেকে পালিয়ে গিয়ে চরম বিপদের সম্মুখীন হয় । যখন দেখে বিয়ের পর সংসারে দৈনদশা গ্রাস করেছে, মন ভোলানো প্রশংসা আর নেই তখন তাদের মোহ ভঙ্গ হয় । সেই মুহূর্তে আর কিছুই করার থাকেনা । সংসারের এই চরম অশান্তির কারনে আরও এক বার ভুল করে বসে,বিষ পানে উদ্দত হয় । আবার কিছু মহিলা আছে যারা বয়ফ্রেন্ডের টাকা পয়সা দেখে প্রেমে পরেছিল, তাদের মধ্যে প্রেমের ফিলিংস ছিলনা ,ছিল শুধু টাকার ফিলিংস তারা তখন অভাবে পরলে অন্য বড়োলোক বন্ধুর সঙ্গে ঘর বাঁধার স্বপন দেখে। এই ভুলগুলোর সূচনা হয় সেই 12-18 বছর বয়সের মধ্যেই । এই বয়সটা তো একটা সামান্য বয়স ।
এই সময় ব্রেন কোনো ভাবেই ম্যাচিওর হয়না। এই বয়সের কোন মেয়ে যদি আমার এই লেখাটি পড়ো, তাহলে তোমাদের এই বয়সে এই ধরনের ভুল গুলো থেকে বিরত থাকতে বলবো। আর প্রকৃত প্রেম, সে তো সত্যি ঈশ্বরের দান। মনে রাখবে প্রেম করা যায় না প্রেম হয়ে যায় । যারা প্রেম করতে যায় তারাই বিপদে পরে। আর যাদের প্রেম হয়ে যায় তারা প্রকৃত সুখ পায় ।
প্রেম কোনো বয়স মানেনা বারোতেও যেমন হতে পারে তেমন আশিতেও হতে পারে প্রেম । তবে সেটা প্রেম না ভালোলাগা সেটা বুঝতে হবে।
প্রেম করো কোনো অসুবিধা নেই কিন্তু নারী তুমি মনে রাখবে তুমি নারী ,কথায় আছে তরমুজ ছুরির উপর পরুক আর ছুরি তরমুজের উপর পরুন কাটবে কিন্তু তরমুজ ।
ছেলেরা অত্যন্ত সুবিধাবাদী হয়, তাদের সঙ্গে সাবধানে না মিশলে তারা যেকোনো সময় তোমাদের লুফে নিতে পারে উলঙ্গ সুন্দর দেহ। যার খেসারত তোমাদের সারা জীবন বয়ে নিতে হবে । লাঞ্ছনা গঞ্জনা হয়ে উঠবে তোমাদের নিত্য দিনের সঙ্গী । আমাদের সমাজ পুরুষের দোষ দেখেনা ,দেখে নারীর । অথচ সমান দোষে দুষ্ট পুরুষ যেন ধোয়া তুলসী ।
তুমি নারী তুমি সাবধান তোমার কোলেই তো জন্ম নেবে আমাদের দেশের ভবিষ্যত , আর তুমিই যদি ভূল করো ,তোমার যদি অপমান হয় সেতো দেশের অপমান।
প্রেম সবার জীবনেই আসবে একদিন না একদিন, প্রকৃত প্রেমের জন্য আপেক্ষা করো জীবনে অনেক সুখী হবে।
-আমার এই রকম ব্লগ আরো পেতে subscribe করে রাখো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো।
thank you
1 Comments
visit again
ReplyDelete